খেলা

ফ্রান্সকে হতাশ করল ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক : সময়টা ভাল কাটছে না চ্যাম্পিয়ন ফ্রান্সের। নেশন্স লিগে প্রথম তিন ম্যাচে পায়নি জয়ের দেখা। চতুর্থ ম্যাচের পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ক্রোয়েশিয়া এগিয়ে যায়। শুরুতেই গোল খেলেও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের অনেক সুযোগ ছিল ম্যাচে ফেরার। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি আসরের অন্যতম ফেভারিট দলটি।

আরও পড়ুন: দেশজুড়ে নিরাপত্তা জোরদার

সোমবার (১৩ জুন) রাতে 'এ' লিগের এক নাম্বার গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ফ্রান্স। ক্রোয়েটদের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ।

এই হারে টুর্নামেন্টের ফাইনালে খেলার আশা অনেকটা শেষ হয়ে গেছে ফ্রান্সের। ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে তারা। গ্রুপসেরা হয়ে আসরের ফাইনালে খেলা এখন অসম্ভবই বটে।

ডিবক্সের মধ্যে ক্রোয়েশিয়ার আন্তে বুদিমিরিকে ফাউল করেন ফ্রান্সের খেলোয়াড়রা। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। মদ্রিচ পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন। তার জোরালো শট ফ্রান্সের গোলরক্ষকের হাতে লাগলেও পুরোপুরি ঠেকাতে পারেননি।

আরও পড়ুন: ৩৬ কিলোমিটার দৌড়ে প্রথম

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে এই ফ্রান্সের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল ক্রোয়েশিয়া। এদিন বিশ্বচ্যাম্পিয়নরা পারেনি জয়ের উল্লাস করতে।

নেশনস লিগে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে ফ্রান্স। তারা জিততে পারেনি একটি ম্যাচেও। শুধু দুই ম্যাচে ড্র করে ২ পয়েন্ট ঝুলিতে পুরেছে।

দিনের আরেক ম্যাচে ডেনমার্ক ২-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে। এই গ্রুপে তারা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। অস্ট্রিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা