মিলানের কাছে জুভেন্টাসের বড় হার
খেলা
জিতেছে মিলান

জয় থামলো জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক:

ম্যাচের প্রথমার্ধে কোন গোল নেই। দ্বিতীয়ার্ধে ২-০ গোলে এগিয়ে জুভেন্টাস। সেই ম্যাচ ৪-২ গোলে জিতেছে এসি মিলান। সিরি আ-তে গত রাতে হয়েছে এমনটাই।

প্রথমার্ধে জালের নিশানা যেমন খুঁজে পাননি জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদো তেমনি সুযোগ কাজে লাগাতে পারেননি এসি মিলান স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচও।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাটে সেই গোল খরা। রাবিওর দূর্দান্ত এক শট জাল খুঁজে পেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জুভেন্টাস।

রোনালদো গোল পান ৫৩ মিনিটে। কুয়াদরাদো থেকে পাওয়া বলটাকে সুন্দর ফিনিশিং দেন পর্তুগীজ এই তারকা। আসরে এটি ২৬তম গোল রোনালদোর। ২৯ গোল করে এখন পর্যন্ত সবার ওপরে লাৎসিওর ইম্মোবিলে।

৬২ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান কমানো শুরু করে এসি মিলান। গোল করেন ইব্রাহিমোভিচ।

চার মিনিট পর এবার গোল করান ইব্রাহিমোভিচ। গোলদাতা ফ্রাঙ্ক কেসি।

পরের মিনিটে আবারো গোল। রেবিচের কাছ থেকে পাওয়া বলকে জুভেন্টাস রক্ষণ ফাঁকি দিয়ে জালে পাঠান রাফায়েল লিও।

মিলানের ব্যবধান ৪-২ হয় ৮০ মিনিটে। এবার রেবিচে আসে শেষ সাফল্য।

করোনা বিরতি থেকে ফেরার পর টানা সাত ম্যাচ জিতে মিলানের কাছে হারলো জুভেন্টাস। যদিও ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকতে তাদের কোন বাধা নেই। আর জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে এসি মিলান।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা