আত্মঘাতীতে রক্ষা টটেনহামের
খেলা
টটেহামের জয়

আত্মঘাতীতে রক্ষা

স্পোর্টস ডেস্ক:

ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার আশাটা এখনো বাঁচিয়ে রেখেছে টটেনহাম। ইংলিশ প্রিমিয়ার লিগে ১-০ গোলে হারিয়েছে তারা এভারটনকে।

ম্যাচের একমাত্র গোলটি ছিল আত্মঘাতী। ২৪ মিনিটে এভারটনের এক সম্মিলিত আক্রমণে মিডফিল্ডার গিওভানি গোলমুখে শট নেন। তবে এভারটন ডিফেন্ডার মাইকেল কেইনের গায়ে লেগে তা দিক পাল্টে নিজেদের জালেই যায়।

এছাড়া ম্যাচে আলোচনায় ছিল টটেনহামের গোলরক্ষক হুগো লরিস ও সন হিয়ুং-মিনের মধ্যকার কথা কাটাকাটির কিছুটা উত্তেজনাকর ঘটনা। দুই দলই যখন প্রথমার্ধের বিরতিতে ড্রেসিং রুমের দিকে যাচ্ছে তখন লরিস দৌড়ে সনের দিকে তেড়ে গিয়েছিলেন। দুজনের মাঝে হালকা ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটি হতে দেখা যায়। সনও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, কিন্তু দুইজনকেই সতীর্থরা ড্রেসিং রুমের দিকে নিয়ে যান।

জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শেফিল্ডের চেয়ে এগিয়ে আট নম্বরে উঠেছে টটেনহাম। এভারটন আটকে ১১-তেই।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা