জিতেছে বার্সা, গোলবিহীন মেসি
খেলা
লা লিগা

জয়ে স্বস্তিতে বার্সা

স্পোর্টস ডেস্ক:

টানা দুই ম্যাচ ড্র করে শিরোপা রেস থেকে কিছুটা হলেও পিছিয়ে ছিল বার্সেলোনা। সেই কাতালানরা এবার হয়তো কিছুটা স্বস্তিতে ম্যাচ জিতে।

ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে যদিও পয়েন্ট টেবিলের দুইয়েই আছে বার্সা। তবে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমেছে চার পয়েন্ট।

ম্যাচে বার্সা প্রথম সাফল্য পায় ৩ মিনিটে পাও তোরেসের আত্মঘাতী গোল থেকে। তবুও ভিয়ারিয়ালের রক্ষণে সমান চাপ ছিল বার্সার।

তবে ১৪ মিনিটে বার্সার রক্ষণের ভুলকে কাজে লঅগিয়ে জেরার্ড মোরেনো সমতা আনেন ম্যাচে।

২০ মিনিটে সুয়ারেজের দারুণ এক শটে আবারো এগিয়ে যায় বার্সা। ডান প্রান্ত থেকে মেসির দেয়া বলকে ঠিক ডি বক্সের বাইরে থেকে দূর্দান্ত মাপা এক শটে জালে পাঠান উরুগুয়ের এই স্ট্রাইকার।

তিন নম্বর গোলটিও ছিল মেসি-গ্রিজম্যানের দূর্দান্ত ফিনিশিংয়ের ফসল। মেসি বল ঢুকে গিয়েছিলেন প্রতিপক্ষ ডি বক্সে। হঠাৎ বল ব্যাক পাস করেন মেসি। তৈরি ছিলেন গ্রিজম্যান। মাপা এক ভলিতে বল পাঠান জালে। ৩-১ হয় ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বার্সলোনা।

কাতালানদের বাকি গোলটি করেন আনুস ফাতি। ৮৬ মিনিটে জর্দি আলবার অ্যাসিস্টে।

জয়ে ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট এখন বার্সেলোনার।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা