এবার জিজ্ঞাসাবাদে শুটাররা
খেলা

এনবিআরকে শুটারদের কৈফিয়ত

ক্রীড়া প্রতিবেদক:

২০১৭ সালে বিদেশ থেকে শুটাররা কাগজছাড়া দেশে অস্ত্র এনেছে। এমন অভিযোগে এনবিআরের কাষ্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে উপস্থিত হতে হয়েছে দেশ বরেণ্য সব শুটারদের।

শুটিং ফেডারেশন সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী ও মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর মধ্যে দ্বন্দ্ব চলছে। যে দ্বন্দ্বের খবর বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমের আলোচনায়। এমনকি সান নিউজের জিজ্ঞাসাতেও সভাপতি এবং মহাসচিব স্বীকার করেছিলেন মহাসচিবের বিরুদ্ধে কিছু অসঙ্গতির কারণে তদন্ত চলছে এবং শুটাররা বিদেশ থেকে কাগজ ছাড়া অস্ত্র এনেছে সেই বিষয়েও এনবিআর নানা তথ্য জানতে চেয়েছে। এমন রিপোর্টও করেছে সান নিউজ।

যেখানে শুটারদের এবার উপস্থিত হতে হলো কাষ্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সামনে। যেখানে তারা জানিয়েছেন কি উদ্দেশে এবং কিভাবে তারা দেশে অস্ত্র এনেছেন।

আর পুরো বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ জানিয়ে দেশ সেরা অন্যতম শুটার আবব্দুল্লাহ হেল বাকী বলেন, যে রাইফেলগুলো তারা এনেছেন তা ১৭৭ ক্যালিবারের এয়ার রাইফেল। রাস্তায় বেলুন ফুটানো হয় যেসব রাইফেল দিয়ে অনেকটা সে রকমই। তবে এই এয়ার রাইফেলের বিষয়গুলো এভাবে প্রকাশ করার কোন মানে হয় না। এটা যারা করছে তারা অবশ্যই শুটিংয়ের ভাল চাননা।

উপস্থিত থাকা অন্যান্য শুটারদের মধ্যে রিসালাতুল ইসলাম বলেন, এভাবে ডেকে এনে জিজ্ঞাসাবাদ একেবারেই নতুন অভিজ্ঞতা। তারা শুধু জানেন শুটিং একটি ক্রীড়া যা দিয়ে তারা দেশের সম্মান বয়ে আনার চেষ্টা করেন।

রাব্বী হাসান ও অর্নব বিষয়টি নিয়ে দু:খ প্রকাশ করে বলেন, ভাল সাপোর্ট পেলে যেখানে দেশের জন্য ভাল খেলার চেষ্টা করা হয় সেখানে এমন কাজ অবশ্যই মানসিকভাবে শুটারদের চাপে রাখবে। এমন কাজ অবশ্যই হতাশাজনক।

আব্দুল্লাহ হেল বাকী আরো বলেন, ফেডারেশনে সভাপতি ও মহাসচিবের মধ্যে দ্বন্দ্ব চলছে। হয়তো এ কারণেই তাদের এই দ্বন্দ্বের বলি হতে হচ্ছে। তিনি ক্রীড়ার অভিভাবক হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিওএ সভাপতি সহ বিওএ মহাসচিবের প্রতি আবেদন জানান, দ্রুত ফেডারেশনের এসব সমস্যা নিরূপন করে যাতে শুটারদের এই মানসিক চাপ থেকে মুক্তি দেয়া হয়।

সান নিউজের কাছে মহাসচিব ইন্তেকাবুল হামিদ বলেছিলেন, শুটাররা হয়তো এতোটুকুই ভুল করেছিলেন যে তারা অস্ত্র এনে সেগুলোর শুল্ক দেয়নি। কাষ্টমসের গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডাকে শুটারদের সেখানে উপস্থিতিও এই বিষয়টিরই প্রমান দেয়।

এছাড়া আগামী ডিসেম্বরে সূচি অনুযায়ী শুটিং ফেডারেশনের নির্বাচনের তারিখ নির্ধারিত। মহাসচিব সান নিউজের কাছে এর আগে সেই নির্বাচনের জন্যই এসব নোংরামি করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

তবে ক্রীড়ামোদীদের আশা সভাপতি ও মহাসচিবের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংবাদ মাধ্যমে যে কথা চালাচালি চলছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শুটিং এবং শুটাররা। এসব সমস্যার দ্রুত সমাধান চান দেশের ক্রীড়াপ্রেমীরা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা