মানে-কুর্তিসের গোলে লিভারপুলের জয়
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ

জয়ে ফিরলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক:

এক ম্যাচ পরই জয়ে ফিরেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে অল রেডরা।

লিভারপুলের শিরোপা নিশ্চিত হয়েছে দুই ম্যাচ আগেই। তবে ৩০ বছর পর চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল তারা। যদিও সেই ম্যাচের আগে সিটিজেনরা গার্ড অফ অনার দিয়েছিল অল রেডদের। তবে ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে লিভারপুলকে হারিয়েছিল সিটি।

অবশ্য অ্যাস্টন ভিলাকে হারিয়ে আবারো জয়ে ফিরেছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূণ্য। অ্যাস্টন ভিলার বিপক্ষে অল রেডরা লিড নেয় ম্যাচের ৭১ মিনিটে। সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানের গোলে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। এবারের লিগে এটা মানের ১৬তম গোল।

লিভারপুলের দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার কুর্তিস জোনস। কেইতার বদলি হিসেবে ৮৫ মিনিটে কুর্তিস মাঠে নেমেছিলেন। গোল করেন তিনি ৮৯ মিনিটে মোহামেদ সালাহর অ্যাসিস্টে। আগের দিনই কুর্তিসের সঙ্গে নতুন করে চুক্তি করেছিল লিভারপুল কর্তৃপক্ষ।

এই জয়ে ২৯ জয়ে এখন ৮৯ পয়েন্ট লিভারপুলের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা