লঙ্কানদের বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
খেলা
চট্টগ্রাম টেস্ট

লঙ্কানদের বিরুদ্ধে সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল রবিবার ( ১৫ মে ) সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামছে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। জয় ছাড়া বিকল্প ভাবছে না টাইগাররা। লঙ্কানদেরও একই ভাবনা।

আরও পড়ুন : পি কে হালদার ভারতে গ্রেফতার

ম্যাচের শুরুর আগে আলোচনায় উইকেট ও একাদশ কেমন হবে। স্পিনিং উইকেট যে থাকছে না, তা একপ্রকার নিশ্চিত। উভয় দলেই বিশ্বমানের স্পিনার রয়েছে। তাই আগে থেকেই বিপদ ডেকে আনতে চাইছে না টিম বাংলাদেশ। সর্বশেষ সিরিজের মতো স্পোর্টিং উইকেটই থাকছে বলে ধারণা করা হচ্ছে।

একাদশ কেমন হবে এবার আসি সেই আলোচনায়। সব অনিশ্চয়তা পেছনে ফেলে সাকিব আল হাসান খেলছেন।

শনিবার ( ১৪ মে ) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক মুমিনুল হক। তাই ৫ বোলার ও ৭ ব্যাটার নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন : অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই

অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ম্যাচের দিন কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পরিস্থিতি যাই হোক, তিন পেসার খেলানোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এবাদত হোসেন ও শরিফুল ইসলামের সঙ্গে থাকবেন খালেদ আহমেদ।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের সেরা পেসার ছিলেন খালেদ। স্পিন বিভাগে সাকিবের সঙ্গে অভিজ্ঞ তাইজুল ইসলামের থাকাও শতভাগ শিওর। মরা উইকেটেও তাইজুল প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারেন।

ওপেনিংয়ে অভিজ্ঞ তামিম ইকবালের সঙ্গী হচ্ছেন তরুণ মাহমুদুল হাসান জয়। ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্ত, চারে অধিনায়ক মুমিনুল হক, পাঁচে অভিজ্ঞ মুশফিকুর রহিম, ছয়ে সাকিব আল হাসান ও সাতে উইকেটকিপার লিটন কুমার দাস। পরের চারটি পজিশন যথাক্রমে তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

আরও পড়ুন : আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত

আর যদি দুই পেসার খেলানো হয়, তাহলে একাদশে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও ভালো পারেন। একজন পূর্ণাঙ্গ বোলারের ভূমিকা পালন করতে পারবেন।

সেক্ষেত্রে জায়গা হারাতে হবে এবাদত অথবা খালেদকে। তাছাড়া টেস্টে বাংলাদেশ সবসময় একজন বাড়তি ব্যাটার নিয়েই খেলে থাকে। তাই সৈকতের জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন : বিএনপির ঐক্যের ডাক জনগণের সঙ্গে তামাশা

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একনজরে সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, এবাদত হোসেন/খালেদ আহমেদ

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা