আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত
আন্তর্জাতিক

আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ডি-ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফার মৃত্যুর একদিন পর শনিবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন : পি কে হালদার ভারতে গ্রেফতার

শনিবার ( ১৪ মে ) উপসাগরীয় অঞ্চলের এই দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম বলছে, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল।

শেখ মোহাম্মদের সৎ ভাই শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর ধরে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

আরও পড়ুন : বিএনপির ঐক্যের ডাক জনগণের সঙ্গে তামাশা

শুক্রবার ( ১৩ মে ) ৭৩ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুর পরদিন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দেশটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ সুপ্রিম কাউন্সিলের বৈঠক আহ্বান করা হয়।

ডব্লিউএএম বলছে, শনিবার সংযুক্ত আরব আমিরাতের শেখদের শাসিত ৭ টি রাজ্যের শাসকরা সুপ্রিম কাউন্সিলের এক বৈঠকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন : দিল্লিতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত বেড়ে ২৯

পশ্চিমা দেশগুলোতে ‌‘এমবিজেড’ নামে ব্যাপক পরিচিত শেখ মোহাম্মদকে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম হিসেবে মনে করা হয়।

ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের স্নাতক এই ক্রাউন প্রিন্স উপসাগরীয় অঞ্চলের অন্যতম সেরা সামরিক বাহিনীর নেতৃত্বে রয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা