যৌন নির্যাতনের দায়ে স্প্যানিশ ফুটবলারের কারাদণ্ড - সেল্টা ভিগোর স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনা
খেলা
যৌন নির্যাতন

স্প্যানিশ ফুটবলারের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনাকে যৌন নির্যাতনের দায়ে ৪ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৫০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। তবে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করবেন তিনি।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

সান্তি মিনাকে অভিযোগ দায়ের হওয়ার পরপরই নিজেদের স্কোয়াড থেকে সরিয়ে নিয়েছিল সেল্টা ভিগো। তারা তখন জানায় আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেল্টার হয়ে খেলতে পারবেন না মিনা। এবার কারাদণ্ড পাওয়ায় মাঠে ফেরা আরও পিছিয়ে যাচ্ছে তার।

২০১৭ সালের এক ঘটনার জন্য মূলত কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে মিনাকে। আরেক ফুটবলার ও মিনার সতীর্থ ডেভিড গোল্ডারের বিপক্ষেও আনা হয়েছিল একই অভিযোগ। তারা তখন খেলতেন স্পেনের আরেক ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে।

আরও পড়ুন : রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

মিনা ও গোল্ডার জানিয়েছেন, ভিক্টিমের সম্মতি নিয়েই শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন তারা। কিন্তু ২০১৭ সালে সেই নারী অভিযোগ করেন, গোল্ডারের সহযোগিতায় একটি ক্যাম্পার ভ্যানের ভেতরে মিনার ধর্ষণের শিকার হয়েছেন তিনি।

আরও পড়ুন : ভুয়া শ্রেয়া ঘোষালে খোয়াল ৮ লাখ

যৌন নিপীড়নের অভিযোগ থেকে খালাস পেয়েছেন মিনা, গোল্ডার খালাস পেয়েছেন সবধরনের অভিযোগ থেকেই। তবে যৌন নির্যাতনের দায়ে ঠিকই শাস্তি পেতে হচ্ছে মিনাকে। নিজেকে নির্দোষ দাবি করে এর বিরুদ্ধে আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা