‘পরিবারের বাইরে ঈদ করলে আনন্দটা পাওয়া যায় না’ - জাহানারা আলম
খেলা

‘পরিবারের বাইরে ঈদ আনন্দটা পাওয়া যায় না’

স্পোর্টস ডেস্ক : টানা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ-উৎসব পালন করার জন্য মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

আরও পড়ুন : আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

তবে পেশাদার ক্রিকেটার হিসেবে অনেক সময়ই এই আনন্দ থেকে বঞ্চিত হতে হয় খেলোয়াড়দের। সবসময় পারিবারের সঙ্গে ঈদের খুশি ভাগ করা হয়ে ওঠে না। এবার যেমন হচ্ছে না বাংলাদেশ নারী দলের তারকা অলরাউন্ডার জাহানারা আলমের।

ক্রিকেটে ক্যারিয়ার শুরুর পর এবারসহ মোট ৪ বার দেশের বাইরে ঈদ করতে হলো জাহানারাকে। নারীদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন জাহানারা। সেখানে কেটেছে তার এবারের ঈদ।

আরও পড়ুন : টাঙ্গাইলে বজ্রপাতে ৩ কিশোর নিহত

জাহানারা বলেন, ‘চতুর্থবারের মতো দেশের বাইরে ঈদ। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দই অন্যরকম থাকে। পরিবারের বাইরে ঈদ করলে আনন্দটা পাওয়া যায় না। এটা অন্য সাধারণ আর দশটা দিনের মতোই হয়।’

যোগ করেন জাহানারা, ‘অবশ্যই খুব মিস করব। তবে ঈদের দিন বলে কথা, নতুন জামা তো পরতে হবে। আমরা যেসব জায়গায় খেলাধুলা করি, যেসব দেশে যাই। সেখানে মিষ্টি মুখ করার সুযোগ থাকে না। তারপরও টিমমেটরা মিলে মোটামুটি আনন্দ করি।’

আরও পড়ুন : জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

প্রসঙ্গত, এই টুর্নামেন্ট খেলতে গত ৩০ এপ্রিল দেশ ছাড়েন জাহানারা। ৬ দলের লিগ শেষ করে আগামী ১৬ মে তার দেশে ফেরার কথা আছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা