মাঠকর্মীদের কৃতজ্ঞতা জানালেন সাকিব
খেলা

মাঠকর্মীদের কৃতজ্ঞতা জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে শ্রমজীবীদের অবদানকে উদযাপন করতে পালিত হয় মহান মে দিবস। যাদের শ্রমে ঘামে গড়া মানব সভ্যতা তাদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসকে ধারণ করে এই দিবসটি। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও এই বিশেষ দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

বিশেষ করে ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরে তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মে দিবস উপলক্ষে একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, 'অক্লান্ত পরিশ্রমে আমাদের মাঠকর্মীরা নিশ্চিত করেন মাঠের প্রস্তুতি ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা।

যার ফলে, আমরা খেলতে পারি কোন প্রকার চিন্তা ছাড়া। আন্তর্জাতিক শ্রমিক দিবসে মাঠকর্মী সহ পৃথিবীর সকল কর্মজীবী মানুষের জন্য থাকলো শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।'

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ মিস করেছিলেন সাকিব। শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন এই তারকা অলরাউন্ডার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে য...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা