নরউইচকে হারিয়ে এফ এ কাপের সেমিতে ম্যান ইউ
খেলা
এফ এ কাপ

সেমিফাইনালে ম্যান ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক:

এফ এ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালের ম্যাচে নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

নরউইচের ওপর শুরু থেকে ম্যান ইউনাইটেড চড়াও হওয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু নরউইচ রক্ষণ বেশ ভালই সামলে রেখেছিল সেসব আক্রমন।

তবে ম্যাচের ৫১ মিনিটে গিয়ে আর দূর্গ সামলাতে পারেনি নরউইচ। বাম প্রান্ত থেকে লুক শ’র ক্রসে হুয়ান মাতা ফ্লিক করেন। সেই বল পান ওডিওন ইঘালো। নাইজেরিয়ানও করেন আরেকটি ফ্লিক। নরউইচ গোলরক্ষক টিম ক্রালকে ফাঁকি দেয় বল। ১-০ তে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

তবে নরউইচ সমতায় ফেরে দূর্দান্তভাবে। ডি বক্সেরও বেশ বাইরে থেকে দেখার মতো এক শটে ইউনাইটেড কিপার সার্জিও রোমেরোর বাম দিক দিয়ে গোল করেন মিডফিল্ডার টন্ট ক্যান্টওয়েল।

এই সমতায় ম্যাচের নির্ধারিত সময় যখন প্রায় শেষ দিকে তখনই টিম ক্লোসের লাল কার্ডে থমকায় নরউইচের গতি।

তবে একজন কম নিয়েও অতিরিক্ত সময়ে বেশ ভালই লড়েছিল ক্যানেরিরা। সেই অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধও যখন প্রায় শেষের দিকে তখন ম্যান ইউনাইটেডের ত্রাতা হন হ্যারি মাগুয়ের। এক আক্রমনে ডি বক্সের জটলায় সুযোগ বুঝে এই ডিফেন্ডার করেন জয়সূচক গোল।

কোয়ার্টার ফাইনালের বাকি তিনটি ম্যাচই হবে একই দিনে। যেখানে মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড-আর্সেনাল, লিস্টার সিটি-চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা