খেলা

জোকোভিচ কোচ গোরানও করোনা আক্রান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচের আয়োজন করা প্রীতি টেনিস প্রতিযোগিতা থেকে করোনা সংক্রমণের ঘটনা বাড়ছেই। এ বার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন খোদ কোচ গোরান ইভানিসেভিচ। যিনি ওই প্রীতি টেনিস প্রতিযোগিতার ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন।

আগেই জোকোভিচ-সহ চার খেলোয়াড় সংক্রমিত হয়েছিলেন করোনায়। যারা এই প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন। এ বার সেই তালিকায় যুক্ত হল ইভানিসেভিচের নামও। ২০০১ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়া ক্রোয়েশিয়ার এই প্রাক্তন খেলোয়াড় জানিয়েছেন, গত ১০ দিনে দু’বার পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু তখন তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। কিন্তু ফের পরীক্ষা করানোর পরে শুক্রবার জানা যায়, তিনি করোনা সংক্রমিত।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইভানিসেভিচ জানিয়েছেন, ‍‘‍‘গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকেই জানাচ্ছি যে, আমি করোনা আক্রান্ত। সবাই তার পরিবার ও প্রিয়জনের সঙ্গে সুরক্ষা বজায় রেখে চলুন।’’

ইভানিসেভিচ সঙ্গে এটাও জানিয়েছেন, তার শরীরে কোনও উপসর্গ নেই এবং তিনি কোয়ারেন্টিনে রয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা