ম্যান সিটির হারে লিভাপুলের শিরোপা
খেলা
চেলসি ২-১ ম্যান সিটি

শিরোপা জিতলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক:

৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করলো লিভারপুল। গত রাতে চেলসি ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। সিটি পয়েন্ট হারানোয় লিগ টেবিলে লিভারপুল এখন ধরাছোয়ার বাইরে। ৭ ম্যাচ বাকি থাকতেই ২৩ পয়েন্ট এগিয়ে শিরোপা নিশ্চিত এখন লিভারপুলের।

ম্যান সিটির জয়ই কেবল পারতো অল রেডদের শিরোপা জয়টা দেরি করতে। কিন্তু পেপ গার্দিওলার দলের অষ্টম লিগ ম্যাচ হারে নিশ্চিত হয় লিভারপুলের শিরোপা।

ম্যাচের ১৭ মিনিটে লিড নেয়ার সুযোগ এসেছিল ম্যান সিটির। ফ্রি কিক থেকে পাওয়া বলে ফাবিনিয়োর হেড দূর্দান্তভাবে ফিরিয়ে দেন চেলসির স্প্যানিয়ার্ড গোলরক্ষক কেপা।

কেভিন ডি ব্রুইনা ফ্রি কিক নেন ৩৬ মিনিটে। চেলসির রক্ষণ ফেরায় তা। ম্যান সিটির মেন্ডি ও গুনডুয়ানের ছিল না সমঝোতা। বল পান চেলসি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচ। মাঝ মাঠেরও আগে থেকে পাওয়া বল টেনে নেন একাই। ম্যান সিটি গোলরক্ষক মোরায়েসকে ফাঁকি দিয়ে বল পাঠান জালে।

ম্যানচেস্টার সিটি সমতায় ফেরে ৫৫ মিনিটে, ডি ব্রুইনার দূর্দান্ত ফ্রি কিকে। তার ডান পায়ের শট বারের ডান প্রান্তের ওপরের দিক দিয়ে জড়ায় জালে, কেপাকে ফাঁকি দিয়ে।

দুই মিনিট পরই ব্যবধান বাড়তো ম্যান সিটির। রহিম স্টার্লিংয়ের শটে যদি না বাধা হতো গোল পোস্ট।

দূর্ভাগ্যে ৭১ মিনিটেও গোল পায়নি ব্লুরা। সিটি গোলরক্ষক মুরায়েসকে ফাঁকি দিয়ে ওপেন নেট পান পুলিসিচ। তার শট একেবারে গোললাইন থেকে ফেরান সিটি ডিফেন্ডার ওয়াকার।

চার মিনিট পরই ঘটে ম্যাচের সেরা দূর্ঘটনা। চেলসির আক্রমণ ফেরাতে গিয়ে ডি বক্সে বলে হাত লাগান ফার্নান্দিনিয়ো। লাল কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। স্পট কিকে চেলসিকে ২-১ গোলের লিড এনে দেন ম্যাচের আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান। এই ব্যবধানেই ম্যাচ জেতে চেলসি।

ম্যান সিটি-চেলসি ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ প্রতিক্রিয়ায় জানান, ৩০ বছরের অধরা শিরোপা জয়ে ভাষাহীন তিনি। কল্পনার চেয়েও বেশি কিছু মনে হচ্ছে এই অর্জন। অল রেড ফুটবলারদের জন্য এটা অবশ্যই দূর্দান্ত একটি সাফল্য। লিগে লিভারপুল পরের ম্যাচেই ৩ জুলাই খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা