খেলা

সাকিবকে নেয়নি কোনো দল!

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নিলামে চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

তবে সাকিবভক্তরা আপাতত হতাশ হয়েছে বলা যায়। অবিক্রীত রয়ে গেছেন তিনি। শনিবার (১২ ফেব্রুয়ারি) কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ধারণা করা হচ্ছিল সাকিবকে ফের কিনে নেবে কলকাতা।

বাংলা ভাষাভাষির হওয়ায় দলটিতে তার গ্রহণযোগ্যতা অনেক। তাছাড়া প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে বেঙ্গালুরুও সাকিবকে নিতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তেমন কিছুই ঘটল না। সাকিবের মতো অবিক্রীত থেকেছেন অসি ব্যাটার স্টিভ স্মিথ, ভারতীয় অভিজ্ঞ তারকা সুরেশ রায়না ও প্রোটিয়া তারকা ডেভিড মিলার।

আরও পড়ুন: নেইমারের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি!

জানা গেছে, ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে এই নিলাম। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেখানেই। প্রিয় তারকাকে কোন দল কত দরে কিনে নেয় সেটিই আলোচনার বিষয়। এবারের আইপিএল নিলামে চোখ রয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে অলরাউন্ডার সাকিব ও কাটার মাস্টার মোস্তাফিজকে কোন দল কত মূল্যে কিনে নেয় সেই আশায় চাতক পাখির ন্যায় চেয়ে আছেন বাংলাদেশি ভক্তরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা