খেলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সম্ভাব্য তারিখ

স্পোর্টস ডেস্ক: ১৮ ফেব্রুয়ারি বিপিএল শেষ হতেই ঘরের মাঠে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর পর ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের রশিদ খানদের মোকাবিলা করবে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন টি-টোয়ান্টি দল।

তবে ভেন্যু নির্ধারিত হয়ে গেলেও সিরিজ শুরুর তারিখ, সময় এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিসিবির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, বিপিএল ফাইনাল মাঠে গড়ানোর পর পরই বাংলাদেশে চলে আসবে আফগানিস্তান। আর বিপিএল ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একসময় বাংলাদেশের মাটিতে পা রাখবেন রশিদ-নবীর দল।

বাংলাদেশে আসার পর আফগানিস্তান দলকে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে না। আসার পর তাদের সবার করোনা টেস্ট হবে। নেগেটিভ ফল হাতে আসার একদিন পরই মাঠে যেতে পারবেন আফগানরা।

সে হিসাবে ২৪ অথবা ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের মাঠে গড়াতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা