লাসিথ মালিঙ্গা (ছবি: সংগৃহীত)
খেলা

অস্ট্রেলিয়া সফরে লঙ্কান কোচ হচ্ছেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা। সিরিজটি সামনে রেখে বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। লঙ্কান ক্রিকেট দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পেস বোলিং কোচ হিসেবে মালিঙ্গার নাম সুপারিশ করেন।

জয়াবর্ধনে মালিঙ্গাকে সুপারিশ করলেও লঙ্কান বোর্ড (এসএলসি) এখনই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এর আগে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন মালিঙ্গা।

২০১৪ সালে মালিঙ্গার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। ড্রেসিংরুমে এবার মালিঙ্গার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মাহেলা।

এদিকে দাশুন শানাকাকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরে আজ ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল আফগানিস্তান

শ্রীলঙ্কা স্কোয়াড:
দাশুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, চামিকা করুণারত্নে, মাহেশ থিকসেনা, দুশমন্ত চামেরা, কামিল মিশ্র, প্রবীন জয়াবিক্রমা, রামেশ মেন্ডিস, উইনিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুসারা, জানিথ লিয়ানঙ্গে, বিনুরা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে ও শিরান ফার্নান্দো।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা