ছবি: সংগৃহীত
খেলা

বাবর আজমদের পুরস্কৃত করলো পিসিবি

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে দারুন সব পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের পুরস্কৃত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের হাতে।

আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সব সদস্য এবং টেস্ট দলের আবিদ আলি ও সাজিদ খানকে দেওয়া হয়েছে ১৫ লাখ পাকিস্তানি রুপি। এছাড়া কোচিং স্টাফের সদস্যরা ২ থেকে ১০ লাখ রুপি পর্যন্ত পেয়েছেন।

পিসিবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহিন আফ্রিদি, সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, হায়দার আলি, আবিদ আলিসহ বাকিরাও।

পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, ‘দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছি আমরা এবং এজন্য খেলোয়াড়দের প্রাপ্য আদায় করবো। আমি আশা করছি ভবিষ্যতেও এই পারফরম্যান্স অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, গত বছর বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত ভারতকে হারিয়েছে পাকিস্তান। এছাড়া ৯টি টেস্ট ম্যাচের ৭টিতেই জিতেছে তারা। আর টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে জিতেছে ২০টি। ওয়ানডেতে ৬ ম্যাচ খেলে জয় ২টিতে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা