খেলা

কলকাতা পুলিশের বিতর্কিত বিজ্ঞাপনে মুমিনুল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এবং কিউই পেসার কাইল জেমিসনের সেই আলোচিত ছবি নিয়ে মিম তৈরি করেছে কলকাতা পুলিশ। যদিও বাংলাদেশের সমর্থকদের একাংশ ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ ছবিটি সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন।

জানা গেছে, জনসচেতনতায় ব্যবহারের জন্য ক্রীড়া তারকাদের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে মিম তৈরি করে থাকে ভারতীয় পুলিশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে দীর্ঘদেহী পেসার জেমিসনের সামনে দাঁড়ানো মুমিনুল হককে ‘লিলিপুট’ মনে হচ্ছিল।

ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগের ভাইরাল হয়ে গিয়েছিল। টাইগারদের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহেও এই ছবি টুইট করেছিলেন। এবার কলকাতা পুলিশ এই ছবিকে করোনা সতর্কতার কাজে লাগালো। ছবিতে জেমিসনকে বলা হয়েছে ‘করোনার তৃতীয় ঢেউ’ এবং মুমিনুলকে দিয়ে ‘মাস্ক ছাড়া রাস্তায়’ বের হওয়া জনগণ বোঝানো হয়েছে।

কলকাতা পুলিশের ফেসবুক পেজে মিমটি পোস্ট করতেই ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রয়াও সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, মুমিনুলকে ‘অসচেতন পথচারী’ হিসেবে উল্লেখ করে তাকে অপমান করা হয়েছে। কেউ আবার এতে ‘বডি শেমিং’ খুঁজে পেয়েছেন। অনেকে আবার একে স্রেফ মজা এবং সচেতনতা হিসেবেই গ্রহণ করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা