খেলা

বরিশাল ফুটবল একাডেমি’র আত্মপ্রকাশ 

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: বরিশাল ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি ঢাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংগঠনের আত্মপ্রকাশ প্রকাশ ঘটেছে। দেশের ফুটবলের বড় পরিসরে বিশেষ ঢাকায় বরিশালের কোন ক্লাব বা একাডেমি’র অংশগ্রহণ নেই বললেই।

আসন্ন ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগে বরিশাল ফুটবল একাডেমি নামে একটি ক্লাব দল অংশগ্রহণ করতে যাচ্ছে। বর্তমানে উক্ত সংগঠনটির সমস্ত কার্যক্রম ঢাকা কেন্দ্রীক হলেও ভবিষ্যতে বৃহত্তর বরিশালে এর কার্যক্রম বিস্তৃত করার ইচ্ছে রয়েছে ক্লাবটির কর্মকর্তাদের। একাডেমির মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিজে ফুটবলার হতে না পারলেও ফুটবলার তৈরির জন্য কাজ করতে চান।

বরিশাল ফুটবল একাডেমির আত্মপ্রকাশের দিন আসন্ন ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগকে সামনে রেখে একাডেমির গভর্নিং বডি'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী বরিশালের কৃতি সন্তান সৈয়দ রিয়াজুল করিম। যিনি দেশের অন্যতম পুরানো ক্লাব দিলকুশা স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে রয়েছেন। পাশাপাশি কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ক্রীড়া সংগঠক শাজাহান মিয়া। আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রায় শ’খানেক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য সচিব ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মাইনু, দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সালাউদ্দীন রতন, চলচ্চিত্র অভিনেতা নজরুল ইসলাম কাবিলা, ক্রীড়া সাংবাদিক শফিকুল শামীম, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সহ-সভাপতি আব্দুল বারী মানিক।

এফসি ব্রাহ্মণবাড়িয়া দলের সভাপতি টিএম শওকত আলী মোস্তফা, ঢাকা মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সোহাগ, ডাঃ আল আমিন বিশ্বাস, হাসান পাটোয়ারী, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন যুবায়ের, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম প্রধান, ক্রীড়া সংগঠক নুরুল ইসলাম চৌধুরী নুরু, ৯নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সাহেব আলী আকন।

সভায় বরিশাল ফুটবল একাডেমির আত্মপ্রকাশ উপলক্ষে শুভ কামনা জানিয়ে অনেকেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বক্তারা আসন্ন ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগে শক্তিশালী দল গঠন করার জন্য সবাই পাশে থেকে সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

বরিশাল ফুটবল একাডেমির পক্ষ হতে গর্ভনিং বডির চেয়ারম্যান সৈয়দ রিয়াজুল করিম ও সভাপতি শাজাহান মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেষ্ট প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিদেরকে সুদৃশ্য লোগো সম্বলিত মগ ও নতুন বছরের ক্যালেন্ডার উপহার প্রদান করা হয়। আমন্ত্রিত সকলকে নৈশভোজ করানো হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা