ছবি-সংগৃহিত
খেলা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে লিটন

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথমবারের মতন নিজেদের দলগত দারুণ পারফরম্যান্সের কারণে কিউইদের বিপক্ষে টেস্ট জিতে সিরিজ ড্র করেছে বাংলাদেশের টাইগাররা।

এ টেস্টে সবাই ব্যাটিং-বোলিংয়ে দারুণ অবদান রেখেছিলেন। আর সেই কারণে আইসিসি র‍্যাঙ্কিংয়েও বড় সুখবর পেলেন টাইগাররা। যেখানে সবার মধ্যে সবচেয়ে বেশি উন্নতি বাংলাদেশের কিপার-ব্যাটসম্যান লিটন দাসের। ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে এই ব্যাটার উঠে এসেছেন সেরা ১৫ তে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৬৮৩ রেটিং নিয়ে ১৫তম স্থানে জায়গা করে নিয়েছেন লিটন। বাংলাদেশী ব্যাটারদের মধ্যেও যা সবার সেরা।



তাছাড়া ব্যাটসম্যানদের তালিকায় ৮ ধাপ এগিয়ে ৩৭ নম্বর অবস্থানে এসেছেন মুমিনুল হক, আর ২১ ধাপ এগিয়ে ৮৭ নম্বর অবস্থানে এসেছেন নাজমুল হোসেন শান্ত। আর প্রথম টেস্টে খেলা মুশফিক নিজের ২৫তম অবস্থান ধরে রেখেছেন।

বাংলাদেশি বোলারদেরও উন্নতি হয়েছে সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে। সিরিজে ৯ উইকেট নিয়ে ১৭ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা