খেলা

বাজে মন্তব্য করায় পদ হারাচ্ছেন নান্নু

স্পোর্টস ডেস্ক: একটা সময় দেশের ক্রিকেটের সুপারস্টার আশরাফুলের মতো একজন তারকা ক্রিকেটারকে নিয়ে মেজাজ হারিয়ে সম্প্রতি উল্টা-পাল্টা বক্তব্য দেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যে কারণে তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

নান্নুর পরিবর্তে দীর্ঘদিন ধরে সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করে যাওয়া হাবিবুল বাশার সুমনকে দেওয়া হতে পারে প্রধান নির্বাচকের দায়িত্ব। আর সহকারী নির্বাচক হিসেবে আগে থেকেই আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক। তার সঙ্গে তৃতীয় নির্বাচক হিসেবে যুক্ত হতে পারেন হান্নান সরকার।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর সিনিয়র নির্বাচক হাবিবুল বাশার সুমনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুজনেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাজ করেছেন।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন প্রধান জালাল ইউনুস বলেন, নির্বাচক কমিটি নিয়ে না ভেবে উপায়ও নেই। কারণ মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশারের সঙ্গে আমাদের (বিসিবি) চুক্তি শেষ হয়েছে। কাজেই আমাদের একটা কিছু করতে হবে।

বিসিবির এই পরিচালক আরও বলেন, নিউজিল্যান্ড সিরিজ যেহেতু শেষ হয়েছে, তাই এখন আমরা নির্বাচক কমিটি নিয়ে বসব। ব্যাস, এতটুকুই শুধু বলতে পারি। কিন্তু চেঞ্জ হবে কী হবে না? নাকি নান্নু-সুমন নিজ নিজ পদে বহাল থাকবেন- এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। করবও না।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা