ছবি : সংগৃহীত
খেলা

মেসি এখন সেরা অবস্থানে নেই: বাতিস্ততা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি স্বপ্নের মতো কাটিয়েছেন গেল বছরটা। যদিও তাকে শেষের দিকে কিছুটা ধুঁকতে হয়েছে। সব কিছু পেছনে ফেলে এই বছরই নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন, পেয়েছেন অধরা আন্তর্জাতিক শিরোপাও। একই বছর ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁতে পাড়ি জমিয়েছেন; ছেড়েছেন বার্সেলোনা।

তিনি বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে আলোর ঝলকানি দেখান। তবে লিগ ওয়ানে মাত্র একটি গোল পেয়েছেন। সবকিছু মিলিয়েই আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জেতা সার্জিও বাতিস্ততার মনে হচ্ছে, সেরা অবস্থানে নেই মেসি। সম্প্রতি টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অবশ্য প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মেসির নেতৃত্বের।

তিনি বলেছেন, খেলার দিক থেকে, মেসি এখন সেরা জায়গায় নেই। ব্যক্তিগত বা নেতৃত্বের দিক থেকে আবার সেটা আছে। আমি এখন আরও বেশি দ্রুতগতির ও শ্রেয়তর মেসিকে দেখি। আমরা তাকে যেমন দেখতে চাইতাম, এখন সে তেমন, বাকি খেলোয়াড়রাও। আগে আমরা তার কাছ থেকে নেতৃত্ব আশা করতাম কিন্তু সেটা করতো অন্য কেউ। এখন মেসি নিজেই এটা খুব ভালো করছে।

আর্জেন্টিনার এই দলটির প্রশংসাও করেছেন বাতিস্ততা, এটা খুব ভালো দল সাজানো হয়েছে। এখন যে দলটা আছে, এমন থাকলে আপনার জেতার সম্ভাবনা ৭০ শতাংশ। এটা তাকে আত্মবিশ্বাস দিয়েছে। কোচের এখানে অনেক ভূমিকা আছে। আর এখন আপনি দেখেন মেসি তার কাঁধে পুরো দল নিয়ে চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা