জয়েই আছে বার্সেলোনা
খেলা
ফাতি ও মেসির গোল

আরেকটি জয় বার্সার

স্পোর্টস ডেস্ক:

লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানাটা আবারো বাড়িয়েছে বার্সেলোনা। লিগ টেবিলের তলানিতে থাকা লেগানেসকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে যেমন শীর্ষে আছে বার্সা তেমনি রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে হলো পাঁচ।

ম্যাচের শুরুর ১৫ মিনিটেই কেবল বার্সেলোনাকে একটু খেল দেখিয়েছিল লেগানেস। এরপর মাঠের নিয়ন্ত্রণ আর হাতছাড়া হয়নি বার্সার। যদিও বার্সেলোনা তাদের প্রথম গোলটি পায় ৪২ মিনিটে। জুনিয়র ফিরপোর বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকে ফাঁকি দেন আনসু ফাতি।

৬৩ মিনিটে গোল পেতে পারতেন গ্রিজম্যানও। তবে ভিএআর প্রযুক্তিতে তা বাতিল করেন লেফারি।

স্পট কিক থেকে লিওনেল মেসি গোল করেন ৬৯ মিনিটে। ডি বক্সেই ফাউলের শিকার হয়েছিলেন তিনি। এবারের লিগে এটি মেসির ২১তম গোল। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৯৯তম। ম্যাচ ভেন্যু ক্যাম্প ন্যুতে ৪৯৯তম গোল।

লিগে এবার এটি বার্সেলোনার ২০ তম জয়।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

আনিস,সোমা ও পিয়াসহ ৭ জনের বিরুদ্ধে জিডি 

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, গালি, আপত্তিকর মন্তব্য ও অ...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা