যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা
খেলা
এক লাখ টাকার অনুদান

বাঁধনের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক:

বয়সভিত্তিক দলের ফুটবলার জাহিদ আহসান বাঁধনের মায়ের দুটি কিডনিই প্রায় অকেজো। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশের পর বাঁধনের মায়ের চিকিৎসায় উদ্যোগ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আজ সচিবালয়ে বাঁধনের মায়ের চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক তরুণ ফুটবলারের কাছে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দু:স্থ ক্রীড়াবিদদের পরিবারের জন্য এই সরকার সব সময় পাশে আছে। ভবিষ্যতেও বাঁধনসহ সকল অসহায় ক্রীড়াবিদদের পাশেও থাকবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের কিভাবে এই করোনাকালীন সময়ে সাহায্যের আওতায় আনা যায় সে ব্যাপারেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি।

জাহিদ আহসান বাঁধন ময়মনসিংহের ফুটবলার। খেলছেন ঢাকার প্রথম বিভাগে। ২০১৫ সালে বয়সভিত্তিক দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা