ন্যু ক্যাম্পে ফিরছে লা লিগা
খেলা
আজ প্রতিপক্ষ লেগানেস

আবারও মেসি যাদুর অপেক্ষায় বার্সা

স্পোর্টস ডেস্ক:

করোনা বিরতি শেষে স্প্যানিশ লিগ মাঠে ফিরেছে বেশ ক’দিন আগে। শীর্ষে থাকা বার্সেলোনা ও দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ জিতেছে নিজেদের প্রথম ম্যাচে। যেখানে জয়ের ধারাবাহিকতা রক্ষায় লা লিগায় আজ ন্যু ক্যাম্পে বার্সেলোনার প্রতিপক্ষ লেগানেস।

লিগ টেবিলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে লেগানেসের পয়েন্ট ২৩। লা লিগায় দু্ই দলের ৮ দেখায় ৭টি ম্যাচই জিতেছে কাতালানরা। আর সবশেষ জানুয়ারিতে কোপা দেল রে’র ম্যাচে তো মেসির দুই গোলে ৫-০ তে জিতেছিল বার্সেলোনা। এমন পরিসংখ্যানই হয়তো আজকের আত্মবিশ্বাস হতে পারে বার্সা ফুটবলারদের।

এদিকে, বিরতি শেষে মাঠের খেলায়ও যে লিওনেল মেসি দেখিয়েছেন তার ফুটবল যাদু। মায়োরকার বিপক্ষে ম্যাচটিতে দুটি অ্যাসিস্ট ও নিজের এক গোলে এই আর্জেন্টাইন আবারো দেখিয়েছেন তার ফুটবল প্রতিভা।

মেসিকে নিয়ে কোচ কিকে সেতিয়েন নির্ভার হলেও চিন্তা আছে তার আক্রমনভাগ নিয়ে। ইনজুরি থেকে সেরে ওঠা সুয়ারেজকে গত ম্যাচে বদলী হিসেবে খেলিয়েছিলেন। এই ম্যাচেও তার একাদশে খেলাটা নিশ্চিত না। এছাড়া মায়োরকার বিপক্ষে আক্রমনভাগ সামলানো গ্রিজম্যান ও ব্রাথওয়েটও এই ম্যাচে জুটি হিসেবে না থাকতে পারেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা