ফুটবলারদের সালাহউদ্দিনের উপদেশ
খেলা

ফুটবলারদের সঙ্গে সালাহউদ্দিনের সভা

ক্রীড়া প্রতিবেদক:

ভাল খেলায় উৎসাহ দিতে এবার ফেডারেশন ভবনে খেলোয়াড়দের সঙ্গে সভা করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিন। দিন তিনেক এক ভিডিও বার্তায় করোনাকালীন এই সময়ে কিভাবে খেলোয়াড়রা ফিটনেস ধরে রাখবে তা নিয়ে কথা বলেছিলেন তিনি।

মামুনুল ইসলাম, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ ও সোহেল রানা ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে এই সভায়। এ সময় নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা বিনিময় করেন কাজী সালাহউদ্দিন। এবং খেলোয়াড়দের উৎসাহ দেন নিজেদের সেরাটা দিয়ে ভাল খেলতে। কারণ হিসেবে কাজী সালাহউদ্দিন বলেন, কোন ফুটবলার যদি ভাল খেলে তাহলে মিডিয়া থেকে সমর্থক সবার মনোযোগ থাকবে সেই খেলোয়াড়ের দিকে। আর ফুটবলাররা যাতে তাদের সেরাটা দিয়ে দলের জন্য খেলতে পারে সেজন্য ফেডারেশন সবকিছু করবে বলেও আশ্বাস দেন তিনি।

আগামী অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে বাংলাদেশের। ৮ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও ১৫ অক্টোবর কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। এরপর ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা