সাকিব আল হাসান
খেলা

৩৮ বলে শেষ দ্বিতীয় দিনের খেলা

স্পোর্টস ডেস্ক: বৃষ্টি বাগড়ায় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টেস্টের প্রথম দিন ৩৩ ওভার কম খেলা হয়। যে কারণে আজ রোববার দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগেই খেলা শুরু করার কথা ছিল।

বৃষ্টির কারণে খেলা বন্ধ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে প্রায় দিনভরই লেখা থাকল। মাঝে দ্বিতীয় সেশনে একবার খেলা শুরু হলেও সেটি স্থায়ী হয় মোটে ৬ ওভার ২ বল। এবার বৃষ্টি শুরু হলে সেটি আর থামেনি।

এদিন অবশ্য খুব সমর্থক খেলা দেখত আসেননি, যারা এসেছিলেন তারা মন খারাপ করে ধরেন বাড়ির পথ। মাঝে বিনোদন যেটুকু মিললো সেটিও সাকিব আল হাসানের কল্যাণে। ম্যাচ স্থগিতাদেশ ঘোষণার আগ মুহূর্তে বৃষ্টির মধ্যে মাঠে নেমে পিচ কাভারের উপর ‘ডাইভ’ দিয়ে যেন ছোটবেলায় ফিরে যেতে চাইলেন এই অলরাউন্ডার।

মূলত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত আছে রোববার। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টে। দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে শনিবার চা বিরতির পর আর বল মাঠে গড়ায়নি। আজ দ্বিতীয় দিনের নির্ধারিত সময়েও শুরু করা যায়নি খেলা।

বৃষ্টিতে সারা দিনে খেলা হয়েছে মোটে ৩৮ বল। বেলা ১২টা ৫০ মিনিটের পর একটানা ৬.২ ওভার পর সেই যে বন্ধ হলো ম্যাচ, তারপর টানা বৃষ্টিতে আর শুরু হয়নি। বেলা ৩টা নাগাদ দিনের খেলা বাতিলে ঘোষণা এলো। তার আগে সাকিবের মজার কাণ্ড মাঠে উপস্থিত দর্শকদের অন্যরকম আনন্দ দিলো। সাকিব নিজেও তা মনে প্রাণে উপভোগ করলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা