খেলা

বিপিএল শুরু ২৮ জানুয়ারি 

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দুই বছর বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টটি শুরু হবে আগামী জানুয়ারিতে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল।

তবে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর আগে গত সপ্তাহে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তখন দরপত্রে বলা হয়েছিল, ২০ জানুয়ারি শুরু হবে বিপিএল।

কিন্তু বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, ৮ দিন পিছিয়ে টুর্নামেন্টটা শুরু হবে ২৮ জানুয়ারি।

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছি ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করবো’। আগামী ৫ ডিসেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন। তার পরই বিপিএলের অষ্টম আসরের ছয়টি দল চূড়ান্ত হবে।

এবার বিপিএলে বিদেশি ক্রিকেটাররা অংশ নেবেন। প্রত্যেক দল তিন বিদেশি খেলাতে পারবেন। তবে তাদের অংশগ্রহণ নির্ভর করছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সার্বিক পরিস্থিতির ওপর। বিসিবি নজর রাখছে সরকারের নির্দেশনার ওপর।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমার দেশে তো সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। ওটার প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে, তখন বিষয়টাকে হয়তো কিছুটা ঠিকঠাক করতে হবে।’

সাননিউজ/এএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

থাইদের তছনছ করে বাংলাদেশের দাপুটে জয়

এশিয়ান গেমসে নিজেদের হকি মিশনের ইতি টানল দারুণ এক জয়ে। সপ্তম স্থান নির্ধারণী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা