ছবি: সংগৃহীত
খেলা

পাকিস্তানকে ১২৫ রানের টার্গেট বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১২৪ রানে থমকে গেলো বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার নাঈম শেখের ৪৭ রান এবং শামীম হোসেন পাটওয়ারির ২২ রানে ভর করে সম্মানজনক স্কোর গড়ে বাংলাদেশ।

প্রথম দুই টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ায় তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েন সাইফ হাসান। তার বদলি হিসেবে দলে জায়গা পান শামীম পাটওয়ারি।

ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৫ রানে পেসার শাহনেওয়াজ দাহানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শান্ত। এরপর শামীমের সঙ্গে জুটি গড়েন নাঈম শেখ। পরে উসমান কাদিরের বলে ইফতিখার আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে শামীম ফিরলেন।

এরপর আফিফ হোসেন কিছুটা ঠাণ্ডা মাথায় এগিয়ে গেলেও কাদিরের দ্বিতীয় শিকার হন তিনি। আফিফ যখন ফিরছেন বাংলাদেশের সংগ্রহ তখন ১৪.২ ওভারে ৮০।

শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে মোহাম্মদ ওয়াসিমের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। দুটি চার ও দুটি ছক্কায় ৫০ বলে ৪৭ রান করে মোহাম্মদ নাঈম ঘরে ফেরেন।

ইনিংসের শেষ দিকে এসে নুরুল হোসেন সোহান ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত মাহেদি হাসানের অপরাজিত ৫ এবং আমিনুল ইসলাম বিপ্লবের ৩ রানে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন উসমান কাদির এবং মোহাম্মদ ওয়াসিম। এছাড়া একটি করে উইকেট নেন শাহনেওয়াজ দাহানি এবং হারিস রউফ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা