ছবি: সংগৃহীত
খেলা

ঢাকায় পাকিস্তান টেস্ট দল

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান টেস্ট দলের খেলোয়াড়রা রোববার (২১ নভেম্বর) ঢাকায় পৌঁছেছে। তারা বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। দুই দেশ এই সিরিজ দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় আসর শুরু করবে।

সফরকারী পাকিস্তান এরইমধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে। সোমবার (২২ নভেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচ শেষে টেস্ট দলে যোগ দেবে টি-টোয়েন্টি থেকে টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ থেকে ৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

সিরিজের জন্য এখনো টেস্ট স্কোয়াড ঘোষনা করেনি বাংলাদেশ। তবে সম্ভাব্য স্কোয়াডের সদস্যরা অনুশীলনের জন্য ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম উল হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহিন আফ্রিদী ও জাহিদ মাহমুদ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা