ছবি: সংগৃহীত
খেলা

নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। বুধবার (১৭ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে ভারত ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

জয়পুরে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ব্যাট হাতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ভারতের পেসার ভুবেনশ^র কুমারের করা তৃতীয় বলে খালি হাতে ফিরেন নিউজিল্যান্ডের ওপেনার ড্যারিল মিচেল।

শুরুতে মিচেলকে হারালেও তাতে সমস্যায় পড়েনি নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন আরেক ওপেনার মার্টিন গাপটিল ও তিন নম্বরে নামা মার্ক চাপম্যান। ৭৭ বলে ১০৯ রানের জুটি গড়েন তারা।

দলে থাকলেও সদ্য শেষ হওয়া বিশ^কাপে খেলার সুযোগ না পাওয়া চাপম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ৫০ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করে আউট হন চাপম্যান।

চাপম্যান ফিরলেও দলের রানের চাকা সচল রেখেছিলেন গাপটিল। ১৮তম ওভারে আউট হবার আগে ৪২ বলে তিন বাউন্ডারি চার ওভার বাউন্ডারিতে ৭০ রান করেন তিনি। গাপটিল-চাপম্যানের জোড়া-হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান পায় নিউজিল্যান্ড। ভারতের ভুবেনশ^র-রবীচন্দ্রন অশি^ন ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুন শুরু করে নতুন অধিনায়কত্ব পাওয়া রোহিত শর্মার ভারত। ৫ ওভারে ৫০ রান তুলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা। ১টি করে চার-ছক্কায় ১৫ রান করে থামেন রাহুল।

রাহুলের পর তিন নম্বরে নামা সূর্যকুমার যাদবের সাথেও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন রোহিত। দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৫৯ রান যোগ করেন তারা। এতে ভারতের জয়ের পথ মসৃন হয়।
মাত্র ২ রানের জন্য হাফ-সেঞ্চুরি বঞ্চিত হওয়া রোহিত ৩৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করেন। রোহিত না পারলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান সূর্যকুমার। শেষ পর্যন্ত ৪০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬২ রান করেন সূর্য।

সূর্যের আউটের পরই ম্যাচে ফিরে নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ ৩ ওভারে ২১ রান প্রয়োজন পড়ে ভারতের। ১৮ ও ১৯তম ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান পায় ভারত। শেষ ওভারে ১০ রান দরকার পড়ে টিম ইন্ডিয়ার। অভিষেক ম্যাচ খেলতে নামা ভেঙ্কটেশ আয়ার ও ঋসভ পান্থ ১টি করে চার মেরে ২ বল বাকী রেখে ভারতের জয় নিশ্চিত করেন। আয়ার ৪ রানে শেষ ওভারে আউট হলেও, ১৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন পান্থ। নিউজিল্যান্ডের বোল্ট ২টি উইকেট নেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা