ছবি: সংগৃহীত
খেলা

১০০ টাকায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপভোগ

ক্রীড়া প্রতিবেদক: দেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় আসন্ন পাকিস্তান সিরিজে গ্যালারীতে দর্শক প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ।

ম্যাচগুলোর টিকিট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিক্রি হবে।

এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আগামী ১৯ নভেম্বর।

তবে মাঠে বসে খেলা দেখতে পারবেন ৫০ শতাংশ দর্শক। সেজন্য খেলা দেখার জন্য দর্শকদের অবশ্যই করোনার দুই ডোজ টিকা গ্রহণের প্রমাণপত্র নিয়ে মাঠে আসতে হবে।

টিকেটের মূল্য আগের মতোই রাখা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ১০০০ টাকা মূল্যে টিকেট পাওয়া যাবে।

টিকিট অবশিষ্ট থাকলে ম্যাচের দিন শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি করা হবে।

আগের মতোই পাঁচটি ক্যাটাগরিতে টিকিট মিলবে এবার। ক্যাটাগরিগুলো হলো- গ্র্যান্ড স্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন/নর্দান স্ট্যান্ড ১৫০ এবং ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা।

তবে ১৮ বছরের নিচে যাদের টিকা দেয়া হয়নি, তাদের মাঠে আসায় বিষয়ে কোনও নিষেধাজ্ঞা থাকবে না।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

ওষুধেই গজাবে নতুন দাঁত!

একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দ...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

বিমান থেকেই আটক সিজেপির ৩ শীর্ষ নেতা, তালিকায় অভিজিৎ-দীপক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রা...

রায়পুরায় কুটির শিল্প ও পণ্য মেলা শুরু

নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেল...

নিষেধাজ্ঞার পরও পুতিনের কাছ থেকে ডিজেল কিনছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা