লিটন দাস
খেলা

ব্যাটিং-কিপিংয়ের পর এবার বোলিংয়ে লিটন

ক্রীড়া প্রতিবেদক: ব্যাটিং ব্যর্থতার পাল্লা দীর্ঘদিন ধরে ভারী। সাম্প্রতিক সময়ে বারবার সংবাদ শিরোনাম হচ্ছেন লিটন দাস। ক্যাচ মিসের কারণে সমালোচিত হয়েছেন সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টি দল থেকে বাদও পড়েছেন। সবকিছুকে ছাপিয়ে এবার নতুনরুপে মাঠে এলেন লিটন।

জাতীয় লিগে ফিরে এবার বল হাতে নিয়েছেন তিনি। এক দশকের বেশি সময় ধরে খেলেও কখনোই তাকে বোলিং করতে দেখা না গেলেও বুধবার (১৭ নভেম্বর) জাতীয় লিগে প্রথমবারের মতো বল হাতে তুলে নিলেন তিনি।

জাতীয় লিগে রংপুর বিভাগের হয়ে ওপেনিংয়ে নামেন লিটন দাস। সুবিধা করতে পারেননি ব্যাটিংয়েও। দুইদিনে তার সংগ্রহ ২৪ রান। সুমন খানের বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। এরপর ইনিংস শেষেই ঢাকার বিপক্ষে বল করতে নামেন তিনি। ৩ ওভার বল করে ১৪ রান দিলেও ঝুড়িতে উইকেট সংগ্রহ করতে পারেননি তিনি।

এদিন ড্র হয়েছে ঢাকা-রংপুরের ম্যাচ। টেস্টের শেষ দিনে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রানে ইনিংস ঘোষণা করে রংপুর। এরপর ঢাকা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫৭ রান করলে ড্র মেনে নেয় দুই দল।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা