খেলা

‘কোচদের কোচ’কে আনছে বিসিবি


ক্রীড়া প্রতিবেদক:

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেট প্রশিক্ষক রস টার্নার ক্রিকেটবিশ্বে সবার কাছে এক নামেই পরিচিত।

অভিজ্ঞতা ও কর্মদক্ষতার জন্য তাকে কোচদের কোচ হিসেবে অভিহিত করা হয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তাকে ২০২২ সাল পর্যন্ত কাজ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই তিন বছরে বাংলাদেশের কোচ, আম্পায়ার ও কিউরেটরদের মান উন্নয়নে কাজ করবেন তিনি।

রোববার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন রস টার্নারের কথা জানান। তিনি বলেন, ‘বিসিবি ২০২০-২০২২ পর্যন্ত পদক্ষেপ নিচ্ছে। আমাদের ক্রিকেট এখন যে পরিস্থিতিতে এসেছে আরেকটু উন্নতি করতে গেলে কী কী করতে হবে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা একজন পরামর্শক নিয়োগ দিতে চেয়েছিলাম, তার একটা প্রস্তাব ছিল আমাদের এই বোর্ড সভায়, সেটা অনুমোদন দিলাম।

এর আগে বিসিবি একাডেমি যখন গঠিত হয়, সেসময় এর কোচিং পরিচালনার দায়িত্বেও ছিলেন রস টার্নার।

বিসিবি সভাপতি আরো বলেন, ‘পাশাপাশি শিক্ষা বিষয়ক কার্যক্রমের ব্যবস্থা করা হবে। এর সঙ্গে সঙ্গে ডিজিটাল ডাটাবেজ ও রিসোর্স যা আছে এগুলোর উপরে টানা তিন বছর ধরে প্রশিক্ষণ হবে। যা খুব শিগগরিই শুরু হয়ে যাবে।’

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

নকআউটের আগে সুখবর পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব শুরুর আগে বড় স্বস্তির খবর পেল বর্তমান চ্যাম্পিয়...

আর্জেন্টিনাকেই সেরা মানছেন মোরিয়াসু

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা