খেলা
বঙ্গবন্ধু বিপিএল ২০২০

হাতে সেলাই নিয়েও মাঠে নামলেন মাশরাফি

সান নিউজ ডেস্ক:

বাম হাতে ১৪টি সেলাই নিয়েও মাঠে নেমেছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টস করেছেন তিনি।

শেষ পর্যন্ত মাশরাফি খেলতে নামলেন। বাম হাতে ব্যান্ডেজ বেঁধে, ১৪ সেলাই নিয়েই চট্টগ্রামের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে খেলতে নামলেন ম্যাশ।

টস করার সময় সঞ্চালক যখন তার হাতের অবস্থা জিজ্ঞেস করলেন, তখন মাশরাফি বলেন, ‘আপনি যখন খেলতে নামবেন, তখন কি অবস্থা তা নিয়ে অভিযোগ করতে পারেন না এবং আজ আমি খেলতে নেমেছি, এটাই হলো শেষ কথা।’

গত শনিবারেই এই ইনজুরিতে পড়েন মাশরাফি। খুলনা টাইগার্সের ব্যাটসম্যান রাইলি রুশোর শটটা ডাইভ দিয়ে ধরতে গেলেন মাশরাফি। বল এতটাই জোরে হাতে লেগেছে যে, মুহূর্তেই হাত ফেটে চৌচির। রক্তাক্ত হাত নিয়ে মাঠ থেকে বের হলেন। ডাক্তাররা সেই হাতে দিলেন ১৪টি সেলাই। সেদিন যখন তার হাতে ব্যান্ডেজ বাঁধা হচ্ছিল, তখনই জানিয়ে রাখেন, ইলিমিনেটর রাউন্ডের ম্যাচটি আমি খেলবোই। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা বাঁচা-মরার। হারলেই বিদায়। জিতলে টিকে থাকবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা