খেলা

বিসিবির নতুন চুক্তিতে থাকছেন না মাশরাফি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি ।

আজ (১২ জানুয়ারি) বিকেলে বিসিবির কার্যনির্বাহী বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন জানান, বিসিবি নিজের ইচ্ছায় মাশরাফিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়নি। ওয়ানডে অধিনায়কের অনুরোধেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন ‘মাশরাফি অনুরোধ করেছেন, তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে আরেকজনকে চুক্তির আওতায় আনার।

বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফি ছিলেন ‘এ’ প্লাস ক্যাটগরির ক্রিকেটার। যার পারিশ্রমিক ছিল ৪ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে ছিলেন আরও চারজন। সাকিব, মুশফিক, তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এক বছর নিষেধাজ্ঞার কারণে এমনিতেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপ ক্রিকেটের পর অনেকদিন মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক। বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কা সফরে নিজে থেকে সরে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত বিপিএল দিয়েই আবার ক্রিকেটের মাঠে ফিরে আসেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা