খেলা

মেসিদের ম্যাচে পুলিশের মুখে পাথর নিক্ষেপ 

ক্রীড়া ডেস্ক: আগেই চিন্তা ছিলো দর্শকদের সামলে রাখা কঠিন হবে। তাই নেয়া হয়েছিলো বাড়তি নিরাপত্তা। তারপরও বসে থাকেনি ফরাসি দর্শকরা। তার খেসারত দিতে হয়েছে ম্যাচে। সূত্রপাত নেইমারের গায়ে ঢিল মারা নিয়ে। মেসিদের পিএসজি নেমেছিলো অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে।

পিএসজি-মার্শেইয়ের লড়াই ফ্রান্সের অন্যতম বড় ম্যাচ, স্পেনে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো। লে ক্লাসিক ম্যাচেও দর্শকদের বিশৃঙ্খলা দেখা গেছে। ঝামেলা হবে ভেবে পিএসজির দর্শকদের আগেই স্টেডিয়ামে ঢোকানো হবে না বলে ঘোষণা দিয়ে রাখা হয়েছিলো।

এতেও কাজ হয়নি। কর্নার নেওয়ার সময় নেইমারের দিকে বস্তু ছুড়ে মারা হয়েছে, হুট করে দর্শক ঢুকে মেসির খেলায় ব্যাঘাত ঘটিয়েছেন। সব মিলিয়ে ম্যাচে গোল না হলেও দর্শকের বিশৃঙ্খলার কমতি ছিলো না।

ম্যাচে দর্শকেরা বিশৃঙ্খলা করবেন, আর কোনো কড়া প্রতিক্রিয়া হবে না, সেটা হতে পারে না। দর্শকদের বিশৃঙ্খলা থামাতে সেদিন মার্শেইয়ের মাঠ স্তাদে ভেলোদ্রোমে ফরাসি পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। ফরাসি গণমাধ্যমের খবর, মাঠে মেসি-নেইমারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেদিন ৯ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছিলেন মার্শেইয়ের সমর্থকেরা। স্টেডিয়ামের বাইরে থাকা সমর্থকেরাও আরও বেশি বিশৃঙ্খলা করার জন্য মাঠের ভেতরে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু গেট বন্ধ থাকার কারণে ঢুকতে পারেননি। শুধু তাই নয়, ২১ জন বিশৃঙ্খলাকারীকে আটকও করা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তার মুখে পাথর ছুড়েও মারা হয়েছে। সে পুলিশ কর্মকর্তাকে অন্তত সাত দিন হাসপাতালে থাকতে হবে।

এবারই যে প্রথম মার্শেইভক্তরা এমন করলেন, ব্যাপারটা তেমন নয়। এর আগে অজেঁ ও নিসের বিপক্ষে দুই ম্যাচেও বিশৃঙ্খলা করেছিলেন তাঁরা, যে কারণে ফরাসি লিগ কমিটি শাস্তিও দিয়েছে। অজেঁর বিপক্ষে ম্যাচের পর লিগ কমিটি সতর্ক করে দিয়েছিলো, এমন ঘটনা আবার ঘটালে এক পয়েন্ট কেড়ে নেওয়া হবে মার্শেইয়ের কাছ থেকে। পিএসজির বিপক্ষে যেহেতু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, দেখা যাক ফরাসি লিগ কমিটি আদৌ মার্শেইর কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নেয় কি না!

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আহ...

মুন্সীগঞ্জে মহিউদ্দিনের নেতৃত্বে বিএনপির র‍্যালি ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি প...

মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর গণমিছিল 

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মোংলায় বাংলাদে...

মাদারীপুরে ফার্নিচারের কাজ করতে গিয়ে কিশোরের মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী এলাকায় একটি চালে...

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা