ছবি: সংগৃহীত
খেলা

টাইগারদের সাহস দিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: চরিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসের ব্যাটে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। রোববার (২৪ অক্টোবর) ১৭১ রান করেও লঙ্কানদের রুখতে পারেনি বাংলাদেশ। যদিও নাসুম আহমেদ খেলার শুরুতে চমক দেখিয়েছিলেন। প্রথম ওভারের দ্বিতীয় বলেই কুসল পেরেরাকে আউট করে শুভ সূচনা করে তিনি। তবে সেই ধারাবাহিকতা আর রক্ষা হয়নি।

জয়ের ভালো সুযোগ ছিলো টাইগারদের। বাজে ফিল্ডিংয়ের ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। এতে অনেক টাইগার ক্রিকেটপ্রেমী ও ভক্তদের সমালোচনায় পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

বাংলাদেশের হারে হতাশ ক্রিকেটপ্রেমিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন তারা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেই জাতীয় দলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহদের সাহস দিয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাশরাফি একটি স্ট্যাটাস দিয়েছেন। ম্যাশ লিখেছেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।’

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা