ছবি: ইএসপিএন ক্রিকইনফো
খেলা

বিশাল জয়ে আফগানদের শুরু

স্পোর্টস ডেস্ক: দারুণভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল। সোমবার (২৫ অক্টোবর) ব্যাটে ও বলে নৈপুণ্য দেখিয়েছে রশিদ-নবীরা। এতে করে ১৩০ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্কটল্যান্ড। টি-টোয়েন্টিতে আফগানদের সবচেয়ে বড় ব্যবধানে জয় এটিই।

আফগানিস্তান আগে ব্যাট করে চলতি আসরের সর্বোচ্চ ১৯০ রানের সংগ্রহ পায়। ব্যাটে জবাব দিতে নেমে মুজিব-রশিদের বোলিং তোপে পড়ে স্কটিসরা। গুটিয়ে যায় মাত্র ৬০ রানেই।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জড়োগতির শুরু করলেও আফগানদের বোলিং তোপে বেশিক্ষণ থিতু হতে পারেনি স্কটিস ওপেনাররা। চতুর্থ ওভারে বল করতে এসেই স্কটিস অধিনায়ক কোয়েটজারকে ফেরান আফগান স্পিনার মুজিব উর রহমান। ব্যক্তিগত ১০ রান নিয়ে অধিনায়কের ফেরার পর খেয় হারিয়ে ফেলে স্কটল্যান্ড।

মুজিবের লেগ স্পিনে বিধ্বস্ত হয়ে একে একে উইকেট হারান ম্যাকলয়েড ও রিচি বেরিংটন। দু’জনই সাঝঘরে ফিরেন শূণ্য রানে। পরের ওভারে নাভিন উল হকের বলে শেহজাদের হাতে ক্যাচ তুলে উইকেট হারান ম্যাথিউ ক্রস। পরের ওভারে আবারও বল করতে এসে স্কটিসদের হয়ে সর্বোচ্চ রান কার জর্জ মুন্সেকে বোল্ড করেন মুজিব। ব্যক্তিগত ২৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার।

ব্যাটিং বিপর্যয়ে পড়া স্কটল্যান্ড শিবিরে নিজের প্রথম ওভারেই আঘাত হানেন রশিদ খান। দারুণ এক গুগলিতে এলবিডব্লিউ করে মাইকেল লিস্ককে শূণ্য রানেই সাঝঘরে ফেরান এই স্পিনার। এরপর নিজের তৃতীয় ওভারে ফের উইকেট তুলে নেন মুজিব। মার্ক ওয়াটকে ফিরিয়ে ম্যাচে নিজের পঞ্চম উইকেট তুলে নেন তিনি। একইসাথে বিশ্বকাপে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের কীর্তি গড়েন তিনি।

এরপর রশিদ খানের স্পিন ঘূর্ণিতে পরপর তিনটি উইকেট হারিয়ে ৬০ রানেই ইনিংসের ইতি ঘটায় স্কটল্যান্ড। ক্রিস গ্রিভস, জস ড্যাভে ও ব্র্যাড হুইলের উইকেট নিয়ে মাত্র ৯ রান খরচায় আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আফগান এ লেগ স্পিনার।

স্কটল্যান্ডের পক্ষে ২টি উইকেট শিকার করেন শরিফ। বাকি ২টি উইকেট তুলে নেন জসুয়া ড্যাভে ও মার্ক ওয়াট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা