খেলা

৫৬ রানে দুই উইকেটের পতন

ক্রীড়া প্রতিবেদক: ৫৬ রানে দুই উইকেটের পতন হয়েছে বাংলাদেশের। এর আগে মাত্র ১৬ রানেই আউট হয়ে গেছেন ওপেনার ব্যাটার লিটন দাস। ১৬ বলে ১৬ রান করে লাহুরি কুমারার বলে প্যাভেলিয়ানে ফিরলেন তিনি। ৫ ওভার ৫ বল খেলে তখন বাংলাদেশের সংগ্রহ ৪০ রান। সাকিব আল হাসান ৫ বলে ১০ রানের চামিকা করুণারত্নের বলে আউট হন। তখন বাংলাদেশের রান ৫৬। এখন ব্যাট করছেন মুহাম্মদ নাঈম ২৩ বলে ২৭ ও মুশফিকুর রহিম। এ পর্যন্ত ৭ ওভারে ৫৭ রান সংগ্রহ করেছে।

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। রোববার (২৪ অক্টোবর) বিকেল চারটায় সুপার টুয়েলভে খেলাটি শুরু হয়। ১২ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে ‘টি-টোয়েন্টি’ বিশ্বকাপের ‘আসল’ লড়াই সুপার টুয়েলভ।

প্রথম রাউন্ডের খেলা শেষ। এই রাউন্ড পেরিয়ে সুপার টুয়েলভে যোগ দিয়েছে চার দল। সেখানে আগেই নিশ্চিত ছিলো ৮ দলের অংশগ্রহণ।

টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে। তিনটি ম্যাচ জেতার পর দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা প্র্যাক্টিস ম্যাচগুলোও জিতেছি।

মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য টস হেরেও অসন্তুষ্ট নন। তিনি বলেছেন, আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি টস হেরে ব্যাটিংয়ে আসায় ভালো কিছু হবে।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন স্পিনার নাসুম আহমেদ। শারজাহর স্লো উইকেটে এই পরিবর্তন ছিলো প্রত্যাশিত। পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার একাদশেও। স্পিনার থিকসানার বদলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বিনোরা ফার্নান্দো।

পরিসংখ্যান: এখন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৭টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা আর ৪টিতে বাংলাদেশ। সবশেষ দুটি ম্যাচেই শেষ হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। এই দুটি ম্যাচই ছিল নিদাহাস ট্রফির।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা