খেলা

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। রোববার (২৪ অক্টোবর) বিকেল চারটায় সুপার টুয়েলভে খেলাটি শুরু হবে। ১২ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে ‘টি-টোয়েন্টি’ বিশ্বকাপের ‘আসল’ লড়াই সুপার টুয়েলভ।

প্রথম রাউন্ডের খেলা শেষ। এই রাউন্ড পেরিয়ে সুপার টুয়েলভে যোগ দিয়েছে চার দল। সেখানে আগেই নিশ্চিত ছিলো ৮ দলের অংশগ্রহণ।

টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে। তিনটি ম্যাচ জেতার পর দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা প্র্যাক্টিস ম্যাচগুলোও জিতেছি।

মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য টস হেরেও অসন্তুষ্ট নন। তিনি বলেছেন, আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি টস হেরে ব্যাটিংয়ে আসায় ভালো কিছু হবে।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন স্পিনার নাসুম আহমেদ। শারজাহর স্লো উইকেটে এই পরিবর্তন ছিলো প্রত্যাশিত। পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার একাদশেও। স্পিনার থিকসানার বদলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বিনোরা ফার্নান্দো।

পরিসংখ্যান: এখন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৭টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা আর ৪টিতে বাংলাদেশ। সবশেষ দুটি ম্যাচেই শেষ হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। এই দুটি ম্যাচই ছিল নিদাহাস ট্রফির।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা