খেলা

ভরা গ্যালারিতে ভিয়েতনামে ফুটবল লিগ শুরু

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাকে জয় করে গ্যালারি ভর্তি দর্শক নিয়ে আবারো মাঠে ফিরেছে ভিয়েতনামের সর্বোচ্চ পেশাদার ফুটবল টুর্নামেন্ট 'ভি লিগ'। মাঠে বসে খেলা উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা।

ভিয়েতনামে জাতীয় ফুটবল লিগে কোনো রকম বিধি-নিষেধ ছাড়াই ভরা গ্যালারিতে শুরু হয় ফুটবল ম্যাচ। দর্শকের উপস্থিতিতে স্বাগতিক দল নাম ফেইল ২-১ গোলে হেরে যায় ভিডেলের কাছে।

গত মার্চে বন্ধ করে দেওয়া হয়েছিল ভিয়েতনামের ফুটবল লিগ। লকডাউনের পর শুক্রবার শুরু হয় ভি লিগ-১। প্রথম দিনেই স্টেডিয়ামে দেখা যায় হাজার হাজার সমর্থকদের।

সামাজিক দূরত্বের বালাই ছিল না কারো মধ্যে। কাঁধে কাঁধ ঠেকিয়ে সবাই বসেছিলেন দর্শকাসনে। অল্প কিছু মানুষের মুখে ছিল মাস্ক। মাঠে ঢোকার সময় দর্শকদের জন্য হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে ছিলেন স্টেডিয়ামকর্মীরা। থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও ছিল। তবে ভাইরাস নিয়ে বিন্দুমাত্র আতঙ্ক ছিল না কারো মধ্যে। নাম দেইন স্টেডিয়ামের ৩০ হাজার দর্শকাসন কার্যত কানায় কানায় পূর্ণ ছিল প্রথম দিনেই।

ভিয়েতনামে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা মাত্র ৩২৮। দেশটিতে কেউ মারা যাননি ভাইরাসে আক্রান্ত হয়ে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা