খেলা

বিশ্বকাপ বাছাইয়ের নতুন সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক :

এগিয়ে আসছে ২০২২ কাতার বিশ্বকাপের সময়। ফলে করোনার কারণে স্থগিত ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে ফিফা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই এবং ২০২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য নতুন সময়সূচি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

শুক্রবার (৫ জুন) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে এএফসি।

স্থগিত ম্যাচগুলো মার্চ ও জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুসারে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের বাকি ম্যাচগুলো অক্টোবরে পুনরায় মাঠে গড়াবে।

নতুন সময়সূচি অনুযায়ী ৭ ও ৮ নং ম্যাচ ডে’র ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ ও ১৩ অক্টোবর। এছাড়া ম্যাচ ডে’র ৯ ও ১০ এর ম্যাচগুলো যথাক্রমে ১২ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে করোনাভাইরাসের কারণে এই সময়সূচিতে আবারো পরিবর্তন আসার সম্ভাবনার কথা জানিয়েছে এএফসি।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডের দ্বিতীয় পর্যায়ে ‘ই’ গ্রুপে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা।

৩ হার ও ১ ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে আছে জেমি ডে’র শিষ্যরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

পাঠ্যবইয়ে ইতিহাস সংশোধন হচ্ছে

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে থাকা ইতিহা...

চীনের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে রোবট

রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। সম...

কারিনার মৃত্যুর গুজবে ক্ষোভ কায়সার হামিদের

বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকেই ভারতে চিকিৎসাধীন কনট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা