খেলা

সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জর্ডানের অনুদান

স্পোর্টস ডেস্ক :

বর্ণবাদ বিরোধী লড়াইয়ের জন্য ১০ কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান।

আগামী ১০ বছরে তার ও জর্ডান ব্র্যান্ডের পক্ষ থেকে এই অর্থ দেয়া হবে বলে এক বিবৃতিতে এ তথ্য দেন তিনি।

বর্ণবাদ দূর করতে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান জর্ডান। সবার সঙ্গে মিলে লড়াই করতে চান জর্ডান।

তিনি বলেন, সম্প্রতি যা ঘটেছে তা দুঃখজনক। আশা করি, সকল সমস্যার সমাধান হবে।

কৃষ্ণাঙ্গ হবার কারণে গত সপ্তাহে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ।

এ নির্মম হত্যার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে ফেটে পড়ে পুরো যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা