খেলা

১৫ রানেই নেই তিন উইকেট

ক্রীড়া প্রতিবেদক: আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। খেলার শুরুতেই ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। আউট হয়েছেন লিটন দাস, নাঈম ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১২টায় শেখ জায়েদ স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে আগে ব্যাট করে তিন উইকেটে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড। আইরিশদের পক্ষে গ্যারেথ ডেলেনি ৫০ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। ওপেনিং করতে নেমে অধিনায়ক ও পল স্টার্লিং দারুণ শুরু এনে দেন আয়ারল্যান্ডকে।

১৬ বলে ২২ রান করে চতুর্থ ওভারের শেষ বলে আউট হন স্টার্লিং। তার উইকেট তুলে নেন নাসুম আহমেদ।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও শরীফুল ব্যয়বহুল ছিলেন। ফিজ চার ওভারে দেন ৪০ আর শরীফুল দেন ৪১। নাসুম ৩ ওভারে ৩৩ রান দিয়ে এক উইকেট নেন। তাসকিন চার ওভারে ২৬ রান দিয়ে নেন দুই উইকেট।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

আয়ারল্যান্ডের বিশ্বকাপ দল: অ্যান্ড্রু বালবর্নি, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জোশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, কেভিন ও'ব্রায়েন, নিল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়াং।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা