খেলা

ফাইনালে কলকাতা

ক্রীড়া ডেস্ক: আরিয়ানকাণ্ডে মহা সমস্যায় আছেন বলিউড কিং শাহরুখ খান। সেই দুঃখের সাগরে ভাসতে থাকা শাহরুখের জন্য একটি আনন্দের খবর সৃষ্টি করেছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার (১৩ অক্টোবর) দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দলটি। দলটি জয় পেয়েছে ৩ উইকেটে। নির্ধারিত ২০ ওভারে দিল্লির ১৩৫ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে এক বল হাতে রেখেই জয়ের স্বাদ পায় শাহরুখ খানের দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে কলকাতার দুই ওপেনার শুবমান গিল ও ভেঙ্কাটেশ আয়ার মিলে গড়েন ৯৬ রানের জুটি। তুলনামূলক মেরে খেলতে থাকা আয়ার বিদায় নেন কাগিসো রাবাদার বলে বদলি খেলোয়াড় স্টিভ স্মিথকে ক্যাচ দিয়ে। ৪১ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৫ রান করেন তিনি।

এরপর কিছু সময়ের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা। গিলের পর প্যাভিলিয়নে ফিরেন নিতিশ রানা ও দীনেশ কার্তিকও। গিল ৪৬, রানা ১৩ ও কার্তিক আউট হন শূন্য রানে। সাকিবসহ কলকাতার মরগ্যান, নারিন ও লকি ফার্গুসনও নামের পাশে কোনো রান তুলতে পারেননি। এমতাবস্থায় হারের শঙ্কা ঝেঁকে ধরে কলকাতাকে। কিন্তু ২০তম ওভারের পঞ্চম বলে ছয় হাঁকিয়ে দলকে জয় এনে দেন রাহুল ত্রিপাটি।

দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন নর্কিয়া, অশ্বিন ও রাবাদা। এক উইকেট পান আভেস খান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৫ রান করে দিল্লি। সাকিবের করা প্রথম ওভারে দিল্লি সংগ্রহ করে মাত্র ১ রান। যদিও পরের দুই ওভারে খরুচে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার, দেন ২৩ রান। শেষ পর্যন্ত সাকিব ৪ ওভারে ২৮ রান দিলেও উইকেটের দেখা পাননি। দিল্লির পক্ষে ৩৯ বলে ৩৬ রান করেন ধাওয়ান, হাঁকিয়েছেন একটি চার ও ২টি ছক্কা। এ ছাড়া শ্রেয়াস আয়ার ২৭ বলে অপরাজিত ৩০, পৃথ্বী শো ১২ বলে ১৮, মার্কাস স্টোইনিস ২৩ বলে ১৮ রান করেন।

কলকাতার পক্ষে এদিন সাকিবের মতো উইকেটশূন্য ছিলেন সুনীল নারিনও। ৪ ওভার বল করে তিনি খরচ করেন ২৭ রান। দলের পক্ষে বরুণ চক্রবর্তী দুটি এবং লকি ফার্গুসন ও শিভম মাভি একটি করে উইকেট শিকার করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা