খেলা

অপরাজিত থেকেই কাতারে ডেনমার্ক

ক্রীড়া ডেস্ক: শুনতে অবাক লাগারই কথা। আট খেলায় খায়নি কোন গোল। এমন অবস্থায় থেকেই বিশ্বকাপ বাছাইপর্বে টানা আট ম্যাচ জিতে কাতারের টিকিট পেলো ডেনমার্ক। আতালান্তার উইংব্যাক জোয়াকিম মেয়লের ৫৩ মিনিটের গোলে গতরাতে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে দেশটি। আর তাতেই নিশ্চিত হয়েছে তাদের কাতার বিশ্বকাপ।

এই জয়ে এবারের বাছাইপর্বে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো ডেনমার্ক। হার তো দূরের কথা, এ বাছাইপর্বে একটা গোলও খায়নি তাঁরা।

দিনের অন্যান্য ম্যাচে আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়েছে সার্বিয়া। জোড়া গোল করেছেন বিশ্বের বড় বড় ক্লাবের নজরে থাকা ফিওরেন্তিনার স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। বাকি গোলটা আয়াক্স তারকা দুসান তাদিচের। রিয়াল সোসিয়েদাদের অ্যালেক্সান্ডার আইজ্যাক ও আর বি লাইপজিগের এমিল ফোর্সবার্গের গোলে গ্রিসকে ২-০ গোলে হারিয়েছে সুইডেন। বরুসিয়া ম’গ্লাডবাখ স্ট্রাইকার ব্রিল এমবোলোর জোড়া গোলে লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।

তবে আটকে গেছে ইংল্যান্ড আর ইউক্রেন। দুই দলই ড্র করেছে। হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড, ওদিকে ইউক্রেন ড্র করেছে বসনিয়ার সঙ্গে। ২৪ মিনিটে রোনাল্ড শালাইয়ের গোলে এগিয়ে যাওয়ার পরেও অগ্রগামিতা ধরে রাখতে পারেনি হাঙ্গেরি। ম্যানচেস্টার সিটির সেন্টারব্যাক জন স্টোনসের গোলে সমতা ফেরায় ইংল্যান্ড।

তবে ম্যাচ ছাপিয়ে বড় হয়ে উঠেছে পুলিশের সঙ্গে হাঙ্গেরির দর্শকদের মারামারি। ম্যাচে এক স্বেচ্ছাসেবককে বর্ণবাদী গালি দিয়ে বসেছিলেন হাঙ্গেরির এক দর্শক। তা নিয়েই কুরুক্ষেত্র বেঁধে যায় স্টেডিয়ামে। বেশ কয়েকজন দর্শককে গ্রেফতারও করেছে পুলিশ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা