খেলা

আফসোস নিয়ে অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

ক্রীড়া ডেস্ক: ২০১১ সালে ভারতে শুরু হওয়া আইপিএলের এক যুগ শেষ হলো। দশ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক থাকার পর অবশেষে দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। আগামী মৌসুম থেকেই নতুন অধিনায়কের অধীনে খেলবে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি।

বিদায়বেলায় একটু হলেও কী অপ্রাপ্তি কাজ করছে না কোহলির মনে? করাই স্বাভাবিক। সেই আইপিএলের প্রথম মৌসুম থেকে যে বেঙ্গালুরুর হয়ে খেলছেন, এত বছর অধিনায়ক থাকার পরেও সে প্রিয় দলটাকে আইপিএলের একটা শিরোপাও এনে দিতে পারেননি যে। শিরোপার কাছে এসেছেন, শিরোপার সুবাসও পেয়েছেন, শেষমেশ ভগ্নহৃদয়ে দেখেছেন অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির জয়োৎসব।

এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলার পর চূড়ান্ত পর্বে উঠেই সেই আগের রূপে ফিরে গেল বেঙ্গালুরু। এলিমিনেটরে হেরে বসল কলকাতা নাইট রাইডার্সের কাছে। ড্যান ক্রিশ্চিয়ানের করা ইয়র্কারে জয়সূচক রান নিয়ে সাকিব আল হাসান নিশ্চিত করে দেন, অধিনায়ক হিসেবে অন্তত বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে পারছেন না কোহলি।

ফলে স্বাভাবিকভাবেই সে প্রশ্নটা উঠেছে, যে প্রশ্নটা থেকে থেকেই গত দশ বছর ধরে উঠেছে। আইপিএলের অধিনায়ক হিসেবে কোহলি কি আদৌ সফল?
উত্তরটা অনেকেই দিয়েছেন। এবার দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, নিজেকে আইপিএলের অধিনায়ক হিসেবে ব্যর্থই ভাববেন কোহলি।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে ভন যা বলেছেন, তা মোটেও ভালো লাগবে না কোহলির, ‘ইতিহাস কোহলিকে আইপিএলের এমন এক অধিনায়ক হিসেবে মনে রাখবে, যে শিরোপা জেতেনি। এখানে শিরোপাই বড় কথা। শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা মানেই আপনাকে শেষ পর্যন্ত সফলভাবে যেতে হবে। শিরোপা জিততে হবে। বিশেষ করে আপনি যদি বিরাট কোহলির মানের খেলোয়াড় হয়ে থাকেন। আমি তাঁকে ব্যর্থ খেলোয়াড় বলছি না। কিন্তু সে অধিনায়ক হিসেবে ব্যর্থ। কারণ সে এমন একজন খেলোয়াড় যে সব সময় উদ্বুদ্ধ, সব সময় প্রস্তুত। তাও সে শিরোপার স্বাদ পায়নি।’

ভনের মতে কোহলি টেস্টের অধিনায়ক হিসেবে সফল হলেও সীমিত ওভারের ক্রিকেটে নন, ‘বিরাট কোহলি টেস্ট দলের অধিনায়ক হিসেবে যা করছে, ভারতের টেস্ট দলকে যেভাবে উন্নত করছে, তা এককথায় দুর্দান্ত। তবে সত্যি বলতে কি, জাতীয় দল ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্ষেত্রে ওর অধিনায়কত্বের ব্যাপারে তেমনটা বলা যায় না। সে ক্ষেত্রে ও অনেক পিছিয়ে আছে।’

শুধু বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবেই নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াবেন কোহলি। অধিনায়কত্ব ছাড়ার আগে অবশ্যই চাইবেন শিরোপা জিততে। আর সেটা যদি জিতে যান, ভনকে হয়তো তাঁর বক্তব্য বদলাতে হবে!

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা