খেলা

'আমি কোচ, দাস নই'

ক্রীড়া প্রতিবেদক: বিতর্কিত পেনাল্টিতে লাফে সাফের ফাইনালে উঠেছে নেপাল। এতে ভেঙেছে বাংলাদেশের স্বপ্ন। মালে স্টেডিয়ামে ১৩ অক্টোবর ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিলো জামাল-তপুরা। ম্যাচের শেষ মূহুর্তে রেফারির প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে ম্যাচে ফিরে নেপাল। এতে ১-১ গোলের ড্রয়ে সাফ চ্যাম্পিয়নশিপে আরেকটি ব্যর্থতার গল্প লেখা হলো লাল সবুজের প্রতিনিধিদের।

বাংলাদেশের বিপক্ষে ড্র করে প্রথমবারের মত দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় ফাইনালে উঠলো নেপাল। কিন্তু এই ম্যাচের পরেই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের কোচ আবদুল্লাহ আল মুতাইরির।

নেপালের কুয়েতি কোচ আবদুল্লাহ জানান, ফাইনাল শেষে আমি আর নেপাল ফিরবো না। চলে যাবো দেশে।

তার এই ক্ষোভের কারণ, নেপালি মিডিয়া তাকে জড়িয়ে প্রতিবেদন করেছে, যেখানে তাকে ফিক্সিংয়ে জড়ানো হয়েছে। এমন প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ক্ষোভ উগড়ে দিয়ে আবদুল্লাহ বলেন, আমি একজন কোচ, দাস নই।

এদিকে সংবাদ সম্মেলনে নেপালের কোচ আলমুতাইরি আব্দুল্লাহর কাছে পেনাল্টির সিদ্ধান্ত সঠিক ছিলো কিনা জানতে চাওয়া হলে কৌশলের পথে হেঁটেছেন এই কুয়েতী কোচ।

আব্দুল্লাহ বলেন, যদি বলি হ্যাঁ বা না তাহলে মিথ্যা বলা হতে পারে। আমার কাছে মনে হয়েছে এটি পেনাল্টি কিন্তু আমি নিশ্চিত নই।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা